পতেঙ্গা ও বাঁশখালী থেকে মিয়ানমারের পাচারের সময় সাড়ে ১২’শ বস্তার বেশি সিমেন্ট উদ্ধার; দুইটে বোট জব্দ করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী থেকে মিয়ানমারে পাচারের সময় পৃথক অভিযানে ১ হাজার ২৬০ বস্তা সিমেন্টবোঝাই দুটি বোট জব্দ করেছ বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার-১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গোপসগরের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়। 

এছাড়া আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৩টায় বাঁশখালীর বাংলা বাজার ঘাট এলাকায় আরেকটি বিশেষ অভিযানে চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব যায়নি।