কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব। সংস্থাটির দাবি, এসব মাদকের মূল্য ১৫ কোটি টাকা। অভিযানের কাউকে আটক করতে পারেনি র্যাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের ডেইল এলাকায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার জন্য জড়ো হওয়ার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল ওই বসতভিটা ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদক টেকনাফ থানায় হস্তান্তর করে এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
Related
আরও পড়ুন:
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান আটক
সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে মাঝ সমুদ্রে বিকল পর্যটকবাহী জাহাজ
নাফ নদীতে ‘গোলাগুলি’ নিহত ১, ইয়াবা-অস্ত্রসহ আটক ১৬
টেকনাফের জাদিমুরা পাহাড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ১ কেজি আইসসহ আপহৃত ১ ব্যাক্তি উদ্ধার
টেকনাফে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ
উত্তাল ঢেউয়ে বিপর্যস্ত সেন্টমার্টিন, রক্ষায় বেড়িবাঁধের দাবি
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী
নাফ নদী থেকে ভাসমান রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার
টেকনাফে ইউনুস মেম্বার হত্যার ঘটনায় মামলা
সেন্টমার্টিনে কোস্টগার্ডের মাধ্যমে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচার চক্রের ৩ সদস্য আটক
