কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে মদ্যপান ও বাকবিতণ্ডার জেরে ভাঙা বোতলের আঘাতে রাশেদ নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে সোলাইমান ওরফে সালমান নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় সালমানের মৃত্যু হয়। এর আগে লোকজন তাকে গণপিটুনি দেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবক একত্রিত হন। পরে হোটেলের বাইরে এসে রাশেদের ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালিয়ে ঘাতকেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত রাশেদের বন্ধু ও স্বজনেরা ঘটনার সাথে জড়িত সোলাইমান ওরফে সালমানকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান জানান, বারের ভেতর ৪-৫ জন যুবকের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে ফোন করে আরও দুজনকে ডেকে এনে রাশেদকে আঘাত করে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শহরের ২ নম্বর ওয়ার্ডের আরেক যুবক আনসারের সাথে রাশেদের বাকবিতণ্ডা হয়। পরে আনসার ফোন করে পিটিআই স্কুল এলাকার রাদি ও সালমানকে ডেকে আনে। তারা এসে রাশেদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক সোলাইমান ওরফে সালমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানতে পারি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related
আরও পড়ুন:
রইস হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
সন্ধ্যায় আটক করে পুলিশ; ভোরে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারি আটক; অস্ত্র ও ইয়াবা উদ্ধার
কক্সবাজারে দুই বাসের চাপায় পথচারীর মৃত্যু, বিক্ষোভে ২৪ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের
কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি জোরদার
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে চার আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাথর ভেবে ১০ বছর ধরে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়
মহেশখালীতে সর্দারসহ ৯ ডাকাত আটক; উদ্ধার ৪ জেলে
চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
