কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে ঘরের ভেতর হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ হানিফ চাকবৈঠা এলাকার মো. আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে কী কারণে হানিফের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি আতিকুর জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Related
আরও পড়ুন:
চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রইস হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
সন্ধ্যায় আটক করে পুলিশ; ভোরে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারি আটক; অস্ত্র ও ইয়াবা উদ্ধার
কক্সবাজারে দুই বাসের চাপায় পথচারীর মৃত্যু, বিক্ষোভে ২৪ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের
কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি জোরদার
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে চার আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাথর ভেবে ১০ বছর ধরে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়
মহেশখালীতে সর্দারসহ ৯ ডাকাত আটক; উদ্ধার ৪ জেলে
