পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে আদিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আদিল ওই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় আদিল। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল বলেন, ‘পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় এখনো পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।