কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা ও ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।।
তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে সাগরপথে মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নারী-পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিদর্শক সাঈদ বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Related
আরও পড়ুন:
টেকনাফে মানবপাচারের রুট ফের সক্রিয়; দৃশ্যের আড়ালেই অপরাধের মাস্টারমাইন্ড
টেকনাফে গোয়াল ঘরে ১৪ ফুট লম্বা অজগর; উদ্ধার করে অবমুক্ত করা হয় গপাহাড়ে
দুই ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
টেকনাফের শিক্ষাক্ষেত্রের পথপ্রদর্শক মুখতার আহম্মদ স্যার আর নেই
টেকনাফে সাগরপথে মানবপাচারকালে ৪ নারী পাচারকারী আটক
সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩৩ কেজির কালো পোয়া, দাম হাঁকছে ১২ লাখ
সাগরে ধরা পড়ল ১৬৬ কেজির ভোল মাছ, ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি
টেকনাফে সমুদ্রপথে মানব পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি: দুই দালাল আটক, উদ্ধার ৭
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
কক্সবাজারে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেপ্তার ১৪
টেকনাফে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার
