চট্টগ্রামের হালিশহরে দুইটি মিষ্টির দোকানে অভিযান; ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হালিশহর এলাকার গাউসিয়া সুইটস এন্ড বেকারি ও বড়পোল এলাকার হাইওয়ে সুইটস এন্ড বেকারি দুটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যাণ আদালত। এ সময় মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে গাউসিয়া সুইটসকে ৩ লাখ টাকা ও হাইওয়ে সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার […]

আরো পড়ুন

চট্টগ্রামে একদিনে তিন জন খুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর ও জেলায় পৃথম ঘটনায় শ্রমিকদলের নেতাসহ একদিনেই ‍খুন হন তিন জন। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান নামে এক শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যার কারণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও বৃহস্পতিবার রাতে পারিবারিক এক অনুষ্ঠান থেকে মান্নানকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে […]

আরো পড়ুন

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ; চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সাংবিধানিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় ‘চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ […]

আরো পড়ুন

চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে প্রাইভেট কার রেখে পালালো চালক; কার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মেরিনার্স রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে যান চালক। পরে ওই গাড়ি তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া কারের ভেতর থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা […]

আরো পড়ুন

চট্টগ্রামে ৫ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামেে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস। বুধবার (১২ নভেম্বর) সৌদি আরব জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-১৩৬) আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ১২০০ গ্রাম সোনা জব্দ করা হয়। পাঁচ যাত্রী হলেন, জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও […]

আরো পড়ুন

চট্টগ্রামে দুদকের মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সুলতানুল আলম চৌধুরী নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।সুলতানুল আলম বর্তমানে ফেনী জেলার দাগনভূঞায় রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের […]

আরো পড়ুন

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান; আটক ৭ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমাহিলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলেশ। এ সময় সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার – ১২ নভেম্বর, বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নাসিরাবাদের চশমাহিলে নওফেলের পৈত্রিক বাড়িতে এ অভিযান চলে। পুলিশ জানায়, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা […]

আরো পড়ুন

চট্টগ্রামে ৩৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানি নিষিদ্ধ ৩৯ মেট্রিক টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস চট্টগ্রামের অডিট, ইনভেস্টিনগেশন ও রিসার্চ (এআইআর) টিম খালাসের শেষ মুহূর্তে পণ্য চালানটি আটক করে। সোমবার (১০ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কাস্টমস হাউস। কাস্টমসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স। […]

আরো পড়ুন

দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত হবে না: চট্টগ্রামে নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে। কিন্তু উন্নতি করতে হলে প্রযুক্তি, অর্থ ও দক্ষতা প্রয়োজন। বন্দর ঘিরে চার-পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটররা পরিচালনা করে—আমরা কেন পিছিয়ে থাকব? তাই আমরাও এগিয়ে যেতে চাই।’ তিনি আরও […]

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী। ৮ নভেম্বর শনিবার বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলারসহ এ ১৩ জন জেলেকে উদ্ধার করে। নৌবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে […]

আরো পড়ুন