টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর […]

আরো পড়ুন

আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

কক্সবাজার প্রতিবেদক : বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন জেলে দেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম ধাপে তাদের নাফ নদীর শূন্য লাইন থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, ২০২৫ সালের বিভিন্ন […]

আরো পড়ুন

টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির সেইলফিশ 

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে জেলে ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি সেইলফিশ। এই মাছকে স্থানীয় ভাষায় পাখি মাইট্যা মাছ বলে। বিশাল আকৃতির এ মাছটি ফিশারিতে সংরক্ষণ করে পরে চট্টগ্রামে পাঠানো হয়েছে। জানা গেছে, শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন ট্রলার গত ১৪ ফেব্রুয়ারি সকালে ১১ জন মাঝিমাল্লা নিয়ে […]

আরো পড়ুন

টেকনাফে অর্ধ লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিবেদক : টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টার দিকে নয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি […]

আরো পড়ুন

সেন্টমার্টিনে কোস্টগার্ডের মাধ্যমে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

কক্সবাজার প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে কোস্টগার্ডের নিরাপত্তায় পৌঁছেছে ভোটের সরঞ্জাম। দ্বীপের একমাত্র ভোটকেন্দ্র জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার […]

আরো পড়ুন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৫ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ […]

আরো পড়ুন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু আফনান জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার(৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ লম্বাবিল এলাকায় তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশ নেন। নিহত হুজাইফা সুলতানা আফনান (১২) ওই এলাকার জসিম উদ্দিনের […]

আরো পড়ুন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের ঢাকায় মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক : মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান (১২) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন […]

আরো পড়ুন

টেকনাফে নির্বাচনী প্রচারণায় গুলি, শিশুসহ আহত ৫

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। […]

আরো পড়ুন

টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বাস টমটম মূখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী মিনিটমটম ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লালু (৪৫) ওই ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের […]

আরো পড়ুন