কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্টমার্টিন গেলো পণ্যবাহী সাতটি ট্রলার।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: নিষেধাজ্ঞার মধ্যেও কক্সবাজারে কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্টমার্টিন গেলো পণ্যবাহী সাতটি ট্রলার। সীমান্তে উদ্ভুদ পরিস্থিতিতে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দ্বীপটিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, প্রশাসনের সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন, টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন। এসব ট্রলারে অন্তত ৫০ জন যাত্রীও সেন্টমার্টিনে যান বলে জানান তিনি। […]
আরো পড়ুন