পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের পেকুয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে রাফি মনি নামে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি মনি ওই এলাকার মোহাম্মদ মিজানের মেয়ে।

টইটং ইউনিয়ন পরিষদের সচিব আবদুল আলিম বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাফি মনি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’