জানা ছিলো না আগাম বার্তা, তাই ভাসলো স্বপ্ন, সংসার-সহায়-সম্বল

তারেকুর রহমান, কক্সবাজার  মাত্র কয়েক মাস আগে মৃত্যুর কাছে হার মেনেছেন জীবনসঙ্গিনী। স্ত্রীর চলে যাওয়ার শোক বুকে নিয়ে চার সন্তানকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন মোহাম্মদ রাসেল (৪০)। কিন্তু সেই স্বপ্নও টিকল না। কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর মাতামুহুরী নদীর ভয়াল ঢলে মুহূর্তেই তছনছ হয়ে গেল তার পুরো সংসার। চোখের সামনে ভেসে […]

আরো পড়ুন

বন্যায় সবচেয়ে ঝুঁকিতে শিশুরা: সচেতনতাই হতে পারে জীবন বাঁচানোর উপায়

তারেকুর রহমান, কক্সবাজার : “আমি তো ভাবিনি, ঘরের পাশের এই পানিটাই আমার সন্তানকে কেড়ে নেবে। মৃত্যুর একটু আগেও উঠানে খেলছিল। চোখের আড়াল হতেই খুঁজতে শুরু করি। অনেকক্ষণ পরে যখন পানির মধ্যে পেলাম, তখনও বিশ্বাস হচ্ছিল না আমার পুষ্প আর নেই।” কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া এলাকার আরিফুল ইসলাম। […]

আরো পড়ুন

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ টইটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। […]

আরো পড়ুন

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি : বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কের গুনগাছ তলা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে থাকলেও পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা […]

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি : বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার […]

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। নিখোঁজরা হলেন, কুতুবদিয়ার […]

আরো পড়ুন

কক্সবাজারে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট; দুর্গম এলাকায় এখনো পৌঁছেনি ত্রাণ

তারেকুর রহমান, কক্সবাজার : টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। পানি কিছুটা কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। বিশুদ্ধ পানির তীব্র সংকট, খাবারের অভাব এবং দুর্গম এলাকায় ত্রাণ না পৌঁছানোয় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। […]

আরো পড়ুন

চকরিয়ায় নৌকাডুবির পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোরী হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। এর আগে সকাল সাড়ে […]

আরো পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, খোলা হয়েছে ৬৪০ আশ্রয়কেন্দ্র

তারেকুর রহমান, কক্সবাজার : চারপাশে বন্যার পানিতে ঘেরা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে চকরিয়ার বরইতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, “জীবনে এমন বন্যা দেখিনি। ভোরের আগে হঠাৎ পানি ঘরে ঢুকে পড়ে। কিছুই সরানোর সুযোগ পাইনি। বিছানা, আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। দুই দিন ধরে রান্না করতে পারিনি। রান্নাঘর পানির নিচে। অসুস্থ বৃদ্ধ মাকে […]

আরো পড়ুন

চকরিয়ায় নৌকা ডুবে কিশোরী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ঝর্না (১২) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ঝর্না স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার দরিয়ানগরকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে […]

আরো পড়ুন