কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোরী হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বন্যার পানিতে প্লাবিত বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। পথে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতে নৌকাটি উল্টে গেলে ঝর্ণাসহ তিন বোন পানিতে তলিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঝর্ণা নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দীর্ঘ উদ্ধার অভিযানের পর ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক পানির নিচে থাকায় মানুষ বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।
Related
আরও পড়ুন:
পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী-সন্তানকে হত্যা করে পাষন্ড স্বামী : স্বামীসহ আটক ৩
কক্সবাজার অঞ্চল পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
আওয়ামীলীগ একটি সন্ত্রাসবাদী, মাফিয়া দল -চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ
জরিমানা নয়, হোটেল বন্ধ করলে ফিরবে কক্সবাজারের পরিচ্ছন্নতা : উপদেষ্টা
আ’লীগের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘনের ঘটনাই বেশি ঘটেছে: আইন উপদেষ্টা
বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ
কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
কক্সবাজার দেখার সাধ পূরণ হলো না তাদের
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ
চকরিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩
সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ জন উদ্ধার, মিয়ানমার মুদ্রাসহ নারী গ্রেপ্তার
