কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফে নাফ নদীর তীর রক্ষায় সীমান্ত সুরক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে সীমান্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফে নাফ নদীর তীরবর্তী বাঁধ ও পুনর্বাসন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা বেড়িবাঁধ প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে সীমান্তে বিজিবি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে টহল জোরদার করতে পারে। পাশাপাশি সীমান্ত সড়কটি চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘টেকনাফের মানুষ এখনো এ প্রকল্পের কাঙ্ক্ষিত সুবিধা পায়নি। প্রকল্পের স্ট্রাকচার ও সমীক্ষা সঠিক না হওয়ায় দীর্ঘ বছরেও কাজ শেষ হয়নি।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশের স্বার্থ ও জনস্বার্থকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনগণের প্রয়োজনীয় সুবিধাগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ নতুনভাবে শুরু করা হবে। এ জন্য কিছুটা সময় লাগতে পারে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেই পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
স্লুইস গেট নির্মাণ করা হবে, নাকি ব্রিজ তা স্থানীয় মানুষের মতামত ও সুবিধা বিবেচনা করে নতুন করে নির্ধারণ করা হবে। এ বিষয়ে শিগগিরই ঢাকার বিশেষজ্ঞ কারিগরি দল এলাকায় এসে পর্যালোচনা করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার উখিয়া-টেকনাফের নাফ নদীসংলগ্ন পোল্ডার ৬৭/এ, ৬৭/বি ও ৬৮-এর পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। পরে টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
২০১৭ সালে প্রায় ১৪২ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ কোটি ৫৮ লাখ টাকা। সরকারি হিসাবে বর্তমানে প্রকল্পটির অগ্রগতি ৫৩ দশমিক ৬৮ শতাংশ।
প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, পানি নিষ্কাশন অবকাঠামো, খাল পুনঃখনন, সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ রয়েছে। তবে প্রায় এক দশকেও কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Related
আরও পড়ুন:
যে দুই মন্ত্রীর ছত্রছায়ায় ইয়াবা গডফাদার হয়ে উঠেন বদি
সরকারি নিবন্ধন পেল সেচ্ছাসেবী সংগঠন “মানবিক টিম কুতুবদিয়া”
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটক নিয়ন্ত্রণে কমিটি
সাফজয়ী ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ক্রিকেট ব্যাটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার: কক্সবাজার বিমানবন্দরে আটক ২
কক্সবাজারে বাবাকে হত্যার পর পুঁতে ফেলা ছেলে গ্রেপ্তার
ওসমান হাদির মৃত্যুতে উপহাস ও ‘জঙ্গি’ ট্যাগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার
টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
কক্সবাজার সৈকতে এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেপ্তার ১৪
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক
