নিজস্ব প্রতিবেদক :
ফেনী সদর থানা এলাকায় কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহহ হন এসআরবি-৭, চট্টগ্রাম-এ কর্মরত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এসআরবি-৭।
রোববার – ৪ অক্টোবর রাত ১টার দিকে ফেনী সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এসআরবি-৭ জানায়, মাদক সক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ফেনী সদর থানার ফতেপুর এলাকার স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পার্শ্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর রাত সাড়ে ১২টায় একটি চেক পোষ্ট স্থাপন করে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে চেকপোষ্টে থাকা অপর একটি কভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রোড় থেকে খানিকটা দূরে দাঁড়ানো ডিএডি মুহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় এসআরবি-৭, ফেনী ক্যাম্পের ডিউটিরত টহল কমান্ডার ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর গুরুতর আহত হন এবং ট্রাক ড্রাইভার আহত হন।
পরবর্তীতে তাদের দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।
ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এসআরবি-৭।












