মহেশখালীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
‘কৃষক কার্ড থাকলে, সেবা পাবে হাতে হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মহেশখালী উপজেলা পরিষদের পুরাতন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকরা।
অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কার্ডের মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও কৃষি উপকরণ সহজে এবং সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় কৃষকদের কৃষক কার্ডের গুরুত্ব এবং এর মাধ্যমে পাওয়া সরকারি সহায়তা সম্পর্কে অবহিত করা হয়। কৃষকদের প্রত্যাশা, কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা ও কৃষি উপকরণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।