কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক আবুল কালাম তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিকের মধ্যে পাঁচজন চীনের এবং একজন তাইওয়ানের নাগরিক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, ‘তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরি, তেমনি তারা পর্যটক বা অন্য কোনো কাজে এসে থাকলে তাদের আইনি মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রিমান্ডের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Related
আরও পড়ুন:
পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী-সন্তানকে হত্যা করে পাষন্ড স্বামী : স্বামীসহ আটক ৩
কক্সবাজার অঞ্চল পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
আওয়ামীলীগ একটি সন্ত্রাসবাদী, মাফিয়া দল -চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ
জরিমানা নয়, হোটেল বন্ধ করলে ফিরবে কক্সবাজারের পরিচ্ছন্নতা : উপদেষ্টা
আ’লীগের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘনের ঘটনাই বেশি ঘটেছে: আইন উপদেষ্টা
কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
কক্সবাজার দেখার সাধ পূরণ হলো না তাদের
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ
চকরিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩
সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ জন উদ্ধার, মিয়ানমার মুদ্রাসহ নারী গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১
