সেন্টমার্টিনে অবৈধ জাল নিয়ে মাছ ধরার অভিযোগে ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড

কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক : 

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় শনিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।

অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৬ টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।