কক্সবাজারে বজ্রপাতে ১ জনের মৃত্যু 

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বড় ব্রিজ এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। লবণের মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

চৌফলদণ্ডী এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, লবণের মাঠ থেকে বড় ব্রিজে উঠার সময় বজ্রপাত হলে লোকটি মাটিতে লুটিয়ে পড়েন। ফটো থেকে ঘটনাস্থলে মারা যান।

চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”