কক্সবাজার প্রতিনিধি :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
নিখোঁজরা হলেন, কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে সাগরে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জেনেছি। নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন।
পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Related
আরও পড়ুন:
কক্সবাজার ঈদগড়-ঈদগাঁও সড়কে ভাঙ্গন : যানবাহন চলাচলে দেখা দিয়েছে ঝুঁকিপূর্ণতা!
কুতুবদিয়ায় চলাচলের রাস্তা দখল করে মৎস্য ঘের
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ
কক্সবাজার সম্মেলন: রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব
কক্সবাজারে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ
সেন্টমার্টিনের দ্বার খোলা, তবে ছাড়েনি জাহাজ
কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজার হানাদারমুক্ত দিবস আজ
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গা আটক
তিনদিনের সফরে কক্সবাজার গেলেন সিইসি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
