মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ইউরিয়া সারসহ বোট জব্দ

  কক্সবাজার প্রতিনিধি মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্টগার্ড স্টেশন […]

আরো পড়ুন

ভোটের আগে ও পরে রোহিঙ্গা ক্যাম্প সিল থাকবে: ইসি সানাউল্লাহ

  কক্সবাজার প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো সিল করে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন […]

আরো পড়ুন

মহেশখালী সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের মহেশখালীর পশ্চিম সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় মাছ ধরতে যাওয়া “এফ […]

আরো পড়ুন

কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে যেতে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, ডাকযোগে তার ঠিকানায় একটি হুমকিমূলক চিঠি ও […]

আরো পড়ুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জন আটক, দালালচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত দালালচক্রের ১০ সদস্য ও একটি কাঠের বোট জব্দ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। নৌবাহিনী […]

আরো পড়ুন

রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব […]

আরো পড়ুন

কক্সবাজারে গাছ কেটে চিংড়ি ঘের, ৬ জনের বিরুদ্ধে বন আদালতে মামলা

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদণ্ডীতে প্যারাবনের পাঁচ হাজারের অধিক বাইন ও কেওড়া গাছ কেটে প্রায় ২০ একর জমিতে চিংড়ি ঘের তৈরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার বন আদালতে এ মামলা করেন উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) […]

আরো পড়ুন

টেকনাফে আগাম তরমুজ চাষে চাঁন মিয়ার মুনাফা ২ লাখ ৭৫ হাজার টাকা; উপজেলায় ২ হাজার ৪০০ মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের

তারেকুর রহমান, কক্সবাজার || মাঠে নেমে আগের মতো কাজ করার শক্তি নেই, বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। তবুও অভিজ্ঞতা, পরিকল্পনা আর দুই ছেলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফে আগাম তরমুজ চাষে দৃষ্টান্ত দেখালেন প্রবীণ কৃষক চাঁন মিয়া। সময়ের আগেই তরমুজ বাজারে তুলে ভালো দামে বিক্রির মাধ্যমে তিনি যেমন লাভের মুখ দেখছেন, তেমনি তার মতো আশার আলো দেখছেন […]

আরো পড়ুন

ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলায় মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক : হামিদুর রহমান আযাদ

কক্সবাজার প্রতিনিধি ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলাকে অজুহাত করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মামলাসংক্রান্ত জটিলতা দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মান্নান মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছেন। এব্যাপারে […]

আরো পড়ুন

বাপা চকরিয়া উপজেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় চকরিয়া পৌরসভাস্থ ধাঁনসিড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় চকরিয়ার প্রাণ-প্রকৃতি রক্ষা, হারিয়ে যাওয়া চকরিয়ার সুন্দরবন, মাতামুহুরী নদী, বিভিন্ন পাহাড় কাটা ও প্যারাবন ধ্বংসের বিরুদ্ধে করণীয়সহ পরিবেশ সংরক্ষণের নানা বিষয় […]

আরো পড়ুন