মহেশখালীতে সর্দারসহ ৯ ডাকাত আটক; উদ্ধার ৪ জেলে
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবলে পড়া একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। […]
আরো পড়ুন