কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় টানা বর্ষণে বসতঘরের মাটির দেয়াল ধসে মোহাম্মদ মালেক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মালেক স্থানীয় ছৈয়দুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি পাশের পশ্চিম হলদিয়া গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে জামবাগান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, “দুপুরের খাবার খাওয়ার সময় টানা বৃষ্টিতে একটি বসতঘরের মাটির দেয়াল ধসে মালেকের ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হননি।”
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, “মালেকের পরিবার অত্যন্ত দরিদ্র। দিনমজুরি করেই তিনি সংসার চালাতেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
Related
আরও পড়ুন:
চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রইস হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
সন্ধ্যায় আটক করে পুলিশ; ভোরে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারি আটক; অস্ত্র ও ইয়াবা উদ্ধার
কক্সবাজারে দুই বাসের চাপায় পথচারীর মৃত্যু, বিক্ষোভে ২৪ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের
কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি জোরদার
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে চার আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাথর ভেবে ১০ বছর ধরে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়
মহেশখালীতে সর্দারসহ ৯ ডাকাত আটক; উদ্ধার ৪ জেলে
