কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নতুন ভবন নির্মাণের স্থান নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে আপত্তি ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় পৌরসভার ভবন নির্মাণের উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিভিন্ন নগারিক সমস্যার কথা শুনেছেন স্থানীয় এমপি শাহ জাহান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকরা বিষয়টি নিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্যের কাছে তাদের আপত্তি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

নাগরিকদের বক্তব্য শোনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং পৌরসভার নাগরিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় এমপি।
স্থানীয় নাগরিকরা বলেন, পৌরসভার ভবন নির্মাণসহ যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব নাগরিকের সমান অধিকার, সহজ যোগাযোগব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।
এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, পৌরসভার ভবন নির্মাণের স্থান নির্ধারণে দীর্ঘমেয়াদি জনস্বার্থ, নাগরিকদের যাতায়াত সুবিধা এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।












