blogs

সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ জন উদ্ধার, মিয়ানমার মুদ্রাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে সংঘবদ্ধ মানবপাচার ও অপহরণ চক্রের আস্তানায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি ও পাঁচ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় চক্রের এক নারী সদস্যকে বিপুল পরিমাণ মিয়ানমারের মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক। তিনি জানান, শনিবার দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল […]

আরো পড়ুন

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে  প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মঈন উদ্দিন লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। তাকে চট্টগ্রাম মেডিকেল […]

আরো পড়ুন

গ্ল্যাম ডিভা বাই নওশাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মেকআপ স্টুডিও এন্ড ট্রেনিং সেন্টার ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ মে) মামলাটি করা হয় বলে জানিয়েছেন মামলার বাদী সুমন শর্মা। বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে […]

আরো পড়ুন

নেশাগ্রস্ত অবস্থায় ছেলে দোকানে বসতে নিষেধ করায় বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পৌরসভায় দোকানে বসতে নিষেধ করায় পা-হারা বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বাজার সংলগ্ন পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত খলিলুর রহমান (৭৫) ওই এলাকার […]

আরো পড়ুন

কক্সবাজারে বিজিবির ৫ অভিযানে ৪ কোটি ৪৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

ক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। পৃথক পাঁচটি অভিযানে ৫ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুটি সিএনজিচালিত অটোরিকশাও। শুক্রবার (২২ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি […]

আরো পড়ুন

৩৫ বছর পরও ঝুঁকিতে উপকূল: ভয়াল ২৯ এপ্রিলের ক্ষত এখনো শুকায়নি 

তারেকুর রহমান, কক্সবাজার : ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের উপকূলবাসীর জীবনে এক কালো অধ্যায়। সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষত আজও শুকায়নি। বরং জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও দুর্বল বেড়িবাঁধের কারণে উপকূল এখন আরও অনিরাপদ হয়ে উঠেছে। দিনটি উপলক্ষে উপকূলজুড়ে চলছে শোক ও স্মরণ। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, কোরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা […]

আরো পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩ এর জি/০৪ ব্লকের মো. আব্দুল্লাহর […]

আরো পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত জাফর আহমেদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

আরো পড়ুন

চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিজানুর রহমান (৩৫) চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশ এলাকায় কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) ছিলেন। চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, সকালে […]

আরো পড়ুন

কক্সবাজারে বজ্রপাতে ১ জনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বড় ব্রিজ এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। লবণের মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। চৌফলদণ্ডী এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, লবণের মাঠ থেকে বড় ব্রিজে উঠার সময় বজ্রপাত […]

আরো পড়ুন