রাউজানে জনসম্মুখে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজানে একটি বাজারে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল মজিদ (৫৬) অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। স্থানীয় দলীয় সূত্র বলছে,  মজিদ যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তিনি যুবদলের কোনো পদে আছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।

ওসি জানান, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।