নিজস্ব প্রতিবেদক :
রমজানে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
দুপুরে খাতুনগঞ্জে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হুশিয়ারী করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কোন অজুহাতে দ্রব্য মুল্য বাড়ানো বা কোন ধরনের কারসাজি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রমজানে দ্রব্য মুল্য সহনশীল ও বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত অভিযান চালানো হবে বলেও ঘোষণা দেন জেলা প্রশাসক।
এছাড়া রোজা শুরু হওয়ার আগ থেকে নগরীর বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে নগরীর কাজীরদেউরী বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিসুর রহমান এর নেতৃত্বে একটি টীম।

এর পর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাঁচা বাজারে লেবুর দাম বেশি রাখায় এবং ক্রয় রশিদ না থাকায় কয়েকটি দোকানীকে জরিমানা করা হয়।
এদিকে পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও।












