নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজান থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাতে রাউজান পৌরসভা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ ও ২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচলক-মিডিয়া, এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবর একটি টহল দল চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পৌরসভাস্থ ৯ নং ওয়ার্ডের রহমত পাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি তাদের সাথে থাকা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে রহমত পাড়া এলাকার জসিম কোম্পানী এর বসতবাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের ঝোপের মধ্যে পড়ে থাকা প্লাস্টিকের শপিং ব্যাগ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ, ২টি পিস্তলের কার্তুজ ও একটি লোহার পাইপ পরিত্যাক্ত অবস্থায় অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।












