নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ান্স এসোসিয়েশন-ওপিএ’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব।
সভায় যোগদান করেন বিপুল সংখ্যক আজীবন সদস্যও। সভায় সর্ব সম্মতিক্রমে সাবেক সভাপতি ওপিএন এম এ সালামকে ২০২৬ সালের পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মনোনীত করা হয়। কলেজের প্রিন্সিপাল ও ওপিএ প্যাট্রন – ব্রাদার স্যামূয়েল সবুজ বালা, সিএসসি, স্কুলের সাবেক শিক্ষক ওপিএন নোয়েল গনসালভেজ, ওয়াইএমসিএ প্রেসিডেন্ট ওপিএন স্টিভ অস্কার ডি’ রোজারিও এর পরিচালনায় ২০২৬ সালের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন শেষে ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নতুন পরিষদের সদস্যরা হলেন : প্যাট্রন- ব্রাদার স্যামূয়েল সবুজ বালা, সিএসসি,
সভাপতি – ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান, আইপিপি ওপিএন- মোঃ ইয়াকুব, প্রথম সহ-সভাপতি ওপিএন চৌধুরী সাহাদাত হোসেন, দ্বিতীয় সহ-সভাপতি ওপিএন এন্সলেম লরেন্স মার্টিন, সাধারণ সম্পাদক ওপিএন এ এস এম মামুনুর রহমান মামুন, ১ম যুগ্ম সম্পাদক ওপিএন মোহাম্মদ জিয়াউল করিম, ২য় যুগ্ম সম্পাদক ওপিএন অলিভার বি গোমেজ, কোষাধ্যক্ষ ওপিএন মোঃ বদিউর রহমান, সহ কোষাধ্যক্ষ ওপিএন জাহেদ সাঈদ, সদস্য- ওপিএন রোনাল্ড গোমেজ, ওপিএন মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, ওপিএন সজল কান্তি চৌধুরী, ওপিএন মোহাম্মদ সাইফুল্লাহ, ওপিএন ফোর্ড উইলিয়াম রয় , ওপিএন এ বি এম শিহাব উদ্দিন, ওপিএন গিয়াস উদ্দিন চৌধুরী, ওপিএন সাইদুল আজম খান, ওপিএন মোহাম্মদ আশিক ইবনুল, ওপিএন মোহাম্মদ সালাউদ্দিন সাকিব।












