মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

কক্সবাজার প্রতিবেদক : সমুদ্রপথে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোট থেকে ৭৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের […]

আরো পড়ুন

টেকনাফে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা বলে দাবি কোস্ট গার্ডের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড […]

আরো পড়ুন

নাফ নদীর মোহনা থেকে ফের পাঁচ জেলে অপহরণ

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরে ফেরার পথে পাঁচজন জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন নাফনদী থেকে তাদের ধরে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল […]

আরো পড়ুন

টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর […]

আরো পড়ুন

আবারো অবৈধ দখলের কবলে বাঁকখালী নদী, পাড় দখল করে রাতারাতি উঠছে স্থাপনা

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর তীরের আলোচিত কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদ হওয়া জমিতে আবারও ঘরসহ স্থাপনা তৈরি করছে অভিযুক্ত দখলদাররা। আগে চুপিসারে কিছু স্থাপনা তৈরি হলেও ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের রাত থেকেই ব্যাপকহারে শুরু হয় এই দখল কার্যক্রম। নির্বাচনের পরে সেখানে টিন দিয়ে তৈরি হয়েছে অন্তত ৩০টি ঘর। অন্যদিকে নতুন করে উচ্ছেদ ঠেকাতে […]

আরো পড়ুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো ৩৫ বসতঘর

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগুন লেগে পুড়ে গেছে ৩৫টি কাঁচা বসতঘর। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টায় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর ব্লক ই-৫-এ  আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা যুবক জিয়া হিরো বলেন, ‘‘কিছুদিন না যেতে […]

আরো পড়ুন

আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

কক্সবাজার প্রতিবেদক : বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন জেলে দেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম ধাপে তাদের নাফ নদীর শূন্য লাইন থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, ২০২৫ সালের বিভিন্ন […]

আরো পড়ুন

টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির সেইলফিশ 

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে জেলে ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি সেইলফিশ। এই মাছকে স্থানীয় ভাষায় পাখি মাইট্যা মাছ বলে। বিশাল আকৃতির এ মাছটি ফিশারিতে সংরক্ষণ করে পরে চট্টগ্রামে পাঠানো হয়েছে। জানা গেছে, শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন ট্রলার গত ১৪ ফেব্রুয়ারি সকালে ১১ জন মাঝিমাল্লা নিয়ে […]

আরো পড়ুন

টেকনাফে অর্ধ লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিবেদক : টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টার দিকে নয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি […]

আরো পড়ুন

কক্সবাজারের চার আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থীরা

তারেকুর রহমান, কক্সবাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চার আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২০ […]

আরো পড়ুন