blogs

টেকনাফে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

টেকনাফ প্রতিনিধি::: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত রাখার তাগিদে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে প্রতিপাদ্য করে তারুণ্যের উৎসব- ২০২৫ এর অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশ্যান (ইপসা) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ১০ কিলোমিটারের এ ম্যারাথন প্রতিযোগিতায় ৪১ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন টেকনাফ ডিগ্রি কলেজের […]

আরো পড়ুন

বৈষম্যের শিকার হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একাংশের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিন ইউনিটের কমিটি ঘোষণা দেওয়ার পরপরই পদত্যাগ করেছেন ৫০ জন সদস্য। একইসঙ্গে এসব কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। পাশাপাশি নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক […]

আরো পড়ুন

কক্সবাজারের রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম সংবাদদাতা কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার দুপুর আড়াইটায় উপদেষ্টার গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে ধর্ম উপদেষ্টাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনরা। পরে উপদেষ্টা রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মবীনা ঝুলন্ত সেতু, […]

আরো পড়ুন

মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে মানুষ নামাজমুখি হবে— পেকুয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া। মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে মানুষ নামাজমুখি হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সোমবার সকাল ১০ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারের পশ্চিম পাশে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ৩ তলা বিশিষ্ট নান্দনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদবোধনের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন […]

আরো পড়ুন

চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীলতার অভিযোগে ১৬ দিনে আটক ৪৮০ জন

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীলতা ও পরিকল্পনার অভিযোগে ফেব্রুয়ারি ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আটক করা হয়েছে ৫৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক করা হয় ৩৯ জনকে। সিএমপির নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে সবাই আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। এ ছাড়া […]

আরো পড়ুন

চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে লোহার স্ক্র‍্যাপসহ ২৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম সংবাদদাতা : বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ৩০ টন লোহার স্ক্র্যাপ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ডের জাহাজ তানভিরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. […]

আরো পড়ুন

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেফতার এক

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১ টি এলজিসহ (লোকাল গান) এক জনকে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর চৌমুহনী চারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ শান্ত (২৪) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সিএমপি জানায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মো. রফিক আহমেদ ও পুলিশ পরিদর্শক […]

আরো পড়ুন

দ্বীর্ঘ ৭ বছর পর অবশেষে নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার।

বিশেষ প্রতিনিধি : ইয়াবা পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশের অযুহাতে দ্বীর্ঘ ৭ বছর পর আদালতের নির্দেশে নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সর্ত সাপেক্ষে সাময়িক অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃ্‌হস্পতিবার কক্সবাজার জেলাপ্রশাসনের সিভিল স্যুট শাখার সহকারী কমিশনার কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে গত বছর ১১ নভেম্বর জনস্বার্থে […]

আরো পড়ুন

পবিত্র শই-ই-বরাতের রাতকে নির্বিঘ্ন করতে সিএমপির বিধিনিষেধ

চট্টগ্রাম সংবাদদাতা : আগামীকাল ১৪ ফেব্রুয়ারি পবিত্র শই-ই-বরাতের রাতকে নির্বিঘ্ন করতে নাগরিকদের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ – সিএমপি।   দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ রাতে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন করার ওপর নিষেধাজ্ঞা […]

আরো পড়ুন

চট্টগ্রামে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপিত

চট্টগ্রাম সংবাদদাতা : ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব বেতার দিবস’উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে নগরীর আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, […]

আরো পড়ুন