blogs

টেকনাফে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে জমায়েত করে রাখা নারী–পুরুষ ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের কেরনতলীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন, […]

আরো পড়ুন

অপহরণ টেকাতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান ছাত্রজনতার

কক্সবাজার প্রতিনিধি  কক্সবাজারের টেকনাফে উদ্বেগজনক হারে বাড়ছে অপহরণ। এবিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ছাত্রজনতা। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে টেকনাফ, বিশেষ করে বাহারছড়া এলাকায় অপহরণ ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক […]

আরো পড়ুন

বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজার প্রতিনিধি বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অনিল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুজন বড়ুয়া নিপু। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া ও মহাসচিব সুদীপ বড়ুয়ার স্বাক্ষরিত ১ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। অ্যাডভোকেট অনিল বড়ুয়া […]

আরো পড়ুন

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ব্যাটেলিয়ানটির সদস্যরা মাদকবিরোধী অভিযানে এসব মাদক জব্দ করেন। লেফটেন্যান্ট […]

আরো পড়ুন

টেকনাফে ধরা পড়ল ২২ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২২ মণ ওজনের বিশাল আকৃতির একটি ‘শাপলাপাতা’ মাছ। স্থানীয় জেলে গফুর আলমের মালিকানাধীন নৌকায় মাছটি ধরা পড়ে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মাছটি সাগর থেকে রশি দিয়ে বেঁধে নৌকায় করে সাবরাং এলাকার মুন্ডার ডেইল নৌঘাটে আনা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা […]

আরো পড়ুন

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের জমি বিরোধে মন্দিরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের রামুতে জমি–বিরোধকে কেন্দ্র করে সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিহারের জমিসংক্রান্ত বিরোধ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলছিল। এর জের ধরে স্থানীয় সমদেশ বড়ুয়া লুলুর নেতৃত্বে একটি […]

আরো পড়ুন

পেকুয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করল হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

দরিয়া নগর ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া উপজেলা শাখা। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মানবাধিকারকর্মীরা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পেকুয়া কলেজগেইট চৌমুহনীতে এসে শেষ হয়। এর আগে সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা […]

আরো পড়ুন

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট বোঝাই ৩টি বোটসহ আটক ৩০ মাঝিমাল্লা

নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্টবোঝাই ৩টি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক ৩টি ইঞ্জিনচালিত বোট আটক করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটসমূহ মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত […]

আরো পড়ুন

বাকখালী নদীর মোহনা থেকে মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে মায়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা সিমেন্ট ও একটি ট্রলারসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার – ৫ ডিসেম্বর মধ্যরাতে বাকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদরে আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালীন […]

আরো পড়ুন

কক্সবাজারে শুঁটকি উৎপাদনের ধুম, রপ্তানির টার্গেট ৪০০ কোটি টাকা

তারেকুর রহমান, কক্সবাজার || কক্সবাজারের নাজিরারটেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় শুঁটকি মৌসুমের ব্যস্ততা। সমুদ্রতীরের বিস্তীর্ণ বালুচরে সারিবদ্ধ বাঁশের মাচায় দিনভর শুকোতে থাকে বিপুল পরিমাণ মাছ। নভেম্বর থেকেই জমে ওঠা এই মৌসুম চলবে আগামী জুলাই পর্যন্ত। মৌসুমজুড়ে নাজিরারটেক ও জেলার অন্যান্য উপকূলীয় মহাল থেকে ৫০–৬০ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদনের পাশাপাশি বিদেশে প্রায় ৪০০ কোটি […]

আরো পড়ুন