নির্বাচনে সমুদ্র ও উপকূলে ৭ যুদ্ধজাহাজ, মাঠে থাকবে নৌবাহিনীর ৫ হাজার সদস্য

কক্সবাজার
কক্সবাজার প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এ সময় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন নৌবাহিনীর ৫ হাজার সদস্য।
সম্প্রতি কুতুবদিয়ায় নৌবাহিনীর কন্টিনজেন্ট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নৌবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে নৌবাহিনী কঠোর অবস্থানে থাকবে।”
নৌবাহিনীর প্রধান আরও বলেন, “উপকূল ও সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের মাধ্যমে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এছাড়া, তথ্যপ্রযুক্তির ভাল এবং খারাপ দিক রয়েছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে অসান্তি সৃষ্টিকারীদের প্রতি সজাক থাকতে হবে এবং গুজবে আগ্রহি হওয়া যাবে না।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, র‍্যাব-১৫-এর অধিনায়ক, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।