টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস; আহত অন্তত ১০

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের […]

আরো পড়ুন

রোগী সেজে ইয়াবা পাচার: কক্সবাজার সদর হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী […]

আরো পড়ুন

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ; আটক ৬

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেন্টমার্টিন উপকূলে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ কক্সবাজার প্রতিনিধি সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে […]

আরো পড়ুন

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা চলমান থাকবে। শুক্রবার (৫ জুন) বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শরণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে হাকান […]

আরো পড়ুন

তারেক রহমানের কক্সবাজার সফর: পেকুয়া-চকরিয়ায় ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

কক্সবাজার প্রতিনিধি : আগামী ১৪ জুন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সফরকে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় […]

আরো পড়ুন

কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে শহরের অদূরে দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৫) এবং […]

আরো পড়ুন

ঈদগাঁওতে পাওনা টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মোবাইল মেরামতের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল হামিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শামীমকে (২১) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই এলাকার আবুল কালামের […]

আরো পড়ুন