নাফ নদীতে মাছ ধরতে নেমে আরাকান আর্মির গুলিতে আহত দুই বাংলাদেশি কিশোর

কক্সবাজার প্রতিবেদক :  কক্সবাজারের টেকনাফে উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি  কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের […]

আরো পড়ুন

রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের হাতে বাবুল (৩৫) নামের এক ইজিবাইক চালক খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত […]

আরো পড়ুন

যারা আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয় ভেঙেছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয় এখন ভেঙেছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন বলে আশা রাখি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এই দলের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না। এটি একটি […]

আরো পড়ুন

কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজার-মহেশখালী নৌরুটে একইমুখী দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে উল্টে গিয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ভাসমান অবস্থায় ১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-মহেশখালী নৌরুটে বাঁকখালী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক […]

আরো পড়ুন

পাথর ভেবে ১০ বছর ধরে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের রামুতে প্রায় এক দশক ধরে পাথর ভেবে একটি বোমার ওপর কাপড় ধুয়ে আসছিল স্থানীয়রা। প্রকৃত তথ্য জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার (৮ নম্বর ওয়ার্ড) একটি পুকুরপাড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) রামু […]

আরো পড়ুন

সি-ট্রাক চালু, যাতায়াত ঝুঁকি কমবে পেকুয়া–কুতুবদিয়াবাসীর

কক্সবাজার প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া ও পেকুয়ার মানুষের যাতায়াতে যুক্ত হলো আধুনিক সি-ট্রাক সেবা। দুই উপজেলার এই নৌপথে অত্যাধুনিক সি-ট্রাক চালু হওয়ায় সময়, ঝুঁকি ও ভোগান্তি কমার পাশাপাশি দ্বীপবাসীর যাতায়াতের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া–কুতুবদিয়া নৌপথে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘এসটি […]

আরো পড়ুন

পালাতে গিয়ে মাছের ঘেরে লাফ, কাদায় আটকে ধরা

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারে চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় মাছের ঘেরে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদারের। কাদায় আটকে যাওয়ায় যৌথ বাহিনীর সদস্যরা সেখানে থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদারুল হক সিকদার কোনাখালী […]

আরো পড়ুন

টেকনাফে নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর ফুট পেট্রোলিং জোরদার

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে নৌবাহিনী। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সংস্থাটি নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে  টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই ফুট পেট্রোলিং শুরু […]

আরো পড়ুন

রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম ওরফে লেদাপুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আলোচিত শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত আব্দুর রহিম বাহিনীর […]

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফে নৌবাহিনীর ফুট পেট্রোলিং শুরু

নিজস্ব প্রতিবেদক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।  শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে। এ সময় শাপলা চত্বর, বাসস্টেশন, ঝর্ণা চত্বর হয়ে উপজেলা শহীদ মিনারের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা […]

আরো পড়ুন