নিজস্ব প্রতিবেদক :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ শাখা ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহা ইয়াজ্দাহুম, হযরত খাজা গরীবে নেওয়াজ (র.) এর উরস শরিফ, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চন্দ্র বার্ষিক উরস শরিফ ও সুয়াবিল দায়রা শরিফের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আজিমুশান মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
সুয়াবিল দায়রা শরিফে অনুষ্ঠিত মাহফিলে শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আজিজ আসিফ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মদ শাহাজান উদ্দীন শান্ত।
মাহ্ফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এর রওজা শরিফের খাদেম হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হুদা মাইজভাণ্ডারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসা সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য, অত্র শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ লোকমান হোসেন (ফকির), মুহাম্মদ আবদুস সালাম মেম্বার, মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জানে আলম, সাংবাদিক শ্যামল নন্দীসহ আরো অনেকে।
সভায় মিলাদ কিয়াম পরিচালনা করেন অত্র শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী ও মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান মাওলানা মুহাম্মদ আবুল কাশেম ফারুকি। মিলাদ মাহ্ফিল শেষে জিকিরে সেমা মাহ্ফিল পরিবেশন করেন শিল্পী মুহাম্মদ আল আমিন, শিল্পী মুহাম্মদ জুয়েল।












