কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের এক শিশু নিহত হওয়ার গুঞ্জন উৎলেও পরে চমেকের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র।
নিহত শিশুর নাম আফনান (১২)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকার জসীম উদ্দীনের মেয়ে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘর্ষে ছোড়া একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে শিশু আফনানের কানে লাগে। আহত অবস্থায় আফনানকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকর তাকে নিবিড় পর্যবেক্ষন ইউনিটে ভর্তি দেন।












