নিজস্ব প্রতিবেদক :
প্রকৃতি ফাল্গুনের আগমনী বার্তা দিয়েছে আগেই। তবে দিনপঞ্জির হিসেবে শীতকে বিদায় জানিয়ে বসন্ত বরণে চট্টগ্রামে নানান আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে সংস্কৃতি প্রেমীরা।
বসন্তকে বরণ করতে সকাল থেকে নগরীর পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্কে আয়োজন করে বসন্ত উৎসবের। উৎসব মঞ্চে ছিল দলীয় ও একক সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন।

এছাড়া বসন্ত উৎসব উপলক্ষে নগরী ও জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচি পালন করছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের ‘বসন্ত কথন’ পর্বে অংশ নিয়ে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, “প্রকৃতির নিয়মে আবার ফাল্গুন এসেছে। আজ বোধন বসন্ত উৎসবের আয়োজন করেছে। এই উৎসব চলতে থাকবে। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সবাইকে নিয়ে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও।সাংস্কৃতিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই।”

উপস্থিত ছিলেন বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল প্রমূখ।












