কক্সবাজারের চার আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থীরা

কক্সবাজার

তারেকুর রহমান, কক্সবাজার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চার আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭২৬ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজারের চারটি আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন