কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বন্দুক ও পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র উদ্ধার হয়েছে। এ সময় আটক করা হয় তিনজনকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকা তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ এ তথ্য জানান।
সেনাবাহিনী সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে তারা জননিরাপত্তা বিঘ্নিত করছিল বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার হয়।
আটক ব্যক্তিদের উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
Related
আরও পড়ুন:
মিলেমিশে লুটপাট, পাচারকালে আটক ৭
কুতুবদিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত
চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রইস হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
সন্ধ্যায় আটক করে পুলিশ; ভোরে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়ায় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচ মাদক কারবারি আটক; অস্ত্র ও ইয়াবা উদ্ধার
কক্সবাজারে দুই বাসের চাপায় পথচারীর মৃত্যু, বিক্ষোভে ২৪ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের
কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি জোরদার
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে চার আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাথর ভেবে ১০ বছর ধরে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়
