কক্সবাজার প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে কোস্টগার্ডের নিরাপত্তায় পৌঁছেছে ভোটের সরঞ্জাম। দ্বীপের একমাত্র ভোটকেন্দ্র জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। সেন্টমার্টিনের জন্য প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে এসব সরঞ্জাম শাহপরীর দ্বীপের জেটি ঘাট থেকে বাংলাদেশ কোস্টগার্ডের ‘মেটাল শার্ক’ ও ‘ডিসিবি’ জলযানযোগে দ্বীপে পাঠানো হয়।
এ কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন প্রিজাইডিং কর্মকর্তা, সাতজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, দুইজন পুলিশ সদস্য ও তিনজন আনসার সদস্য। নির্বাচন ঘিরে দ্বীপজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রের দূরত্ব বিবেচনায় সরঞ্জাম পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেছেন। প্রিজাইডিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি রয়েছে।
উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৮২৫ জন। এর মধ্যে টেকনাফে ২ লাখ ৬৫৫ জন এবং উখিয়ায় ১ লাখ ৭১ হাজার ১৭০ জন ভোটার রয়েছেন।
টেকনাফে ৬১টি ও উখিয়ায় ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। সেন্টমার্টিন দ্বীপে ৪ হাজার ৪৫ জন ভোটার একটিমাত্র কেন্দ্রে ৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ আসনে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। তারা হলেন- বিএনপির শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের নুরুল হক (হাতপাখা) এবং এনডিএমের সাইফুদ্দিন খালেদ (সিংহ)।
Related
আরও পড়ুন:
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান আটক
সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে মাঝ সমুদ্রে বিকল পর্যটকবাহী জাহাজ
নাফ নদীতে ‘গোলাগুলি’ নিহত ১, ইয়াবা-অস্ত্রসহ আটক ১৬
টেকনাফের জাদিমুরা পাহাড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ১ কেজি আইসসহ আপহৃত ১ ব্যাক্তি উদ্ধার
টেকনাফে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ
উত্তাল ঢেউয়ে বিপর্যস্ত সেন্টমার্টিন, রক্ষায় বেড়িবাঁধের দাবি
সীমান্ত পার হয়ে আরাকান আর্মির ১ সদস্যের আত্মসমর্পণ; সতর্ক বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী
টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী
নাফ নদী থেকে ভাসমান রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার
টেকনাফে ইউনুস মেম্বার হত্যার ঘটনায় মামলা
টেকনাফে মাটির গর্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারে ২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী
