কক্সবাজার প্রতিবেদক :
টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টার দিকে নয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে দাবি কোস্ট গার্ডের। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।












