চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৮

Uncategorized

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ হয়েছেন ৮ জন।

তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক।

সোমবার সকালে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসেন।

দগ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।